পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভা আগামী ২৬ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর,২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩ পয়সা।