1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

ইসলামী ব্যাংকের ৩ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ৬.১৪ পিএম
  • ৪১১ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের তিন দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে এ সম্মেলন শুরু হয়েছে।

ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, পরিচালক মো. জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহীদুল আলম, মো. কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর ও মোহাম্মদ নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ১৬টি জোনের জোনপ্রধান, প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান এবং ৩৯৪টি শাখার ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান বলেন, ইসলামী ব্যাংক জাতীয় অগ্রাধিকার খাতসহ ক্ষুদ্র উদ্যোগে মানসম্পন্ন ও অন্তর্ভূক্তিমূলক বিনিয়োগের মাধ্যমে ব্যাংক ও দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছে। এ ব্যাংকের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক। ব্যাংকের সকলকে জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ গ্রাহকসেবা প্রদান করতে হবে।

প্রফেসর মো. নাজমুল হাসান তার বক্তব্যে রেমিট্যান্স আহরণ, বিনিয়োগ ও আমানতের অগ্রগতি অর্জনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গ্রাহকদের উন্নত, মানসম্পন্ন ও আন্তিরক সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অব্যাহত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য সকলকে পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক প্রায় ২ কোটি গ্রাহকের আস্থার ব্যাংক। এই ব্যাংকের ৬ হাজার ইউনিট দেশ ও প্রবাসে গ্রাহকদের প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবা প্রদান এবং স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গঠনে কাজ করছে। ২০২২ সালে ইসলামী ব্যাংক দেশের মোট রেমিট্যান্সের প্রায় এক তৃতীয়াংশ এককভাবে আহরণ করেছে। বিগত বছরে ইসলামী ব্যাংকের মাধ্যমে রপ্তানি হয়েছে ৪০৩ কোটি মার্কিন ডলার।

তিনি বলেন, গত বছর দেশের বেসরকারি খাতের সিংহ ভাগ সার আমদানি হয়েছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ইসলামী ব্যাংকের সমৃদ্ধি ও সাফল্যে নিরন্তর সহযোগিতা অব্যাহত রাখায় মাননীয় প্রধানমন্ত্রী, সরকার, বাংলাদেশ ব্যাংকসহ সকল নিয়ন্ত্রক সংস্থা ও গ্রাহক-শুভানুধ্যায়ীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

অন্যান্য বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের অর্থায়নে দেশে ৬ হাজারের বেশি শিল্প কারখানা পরিচালিত হচ্ছে। জাহাজ নির্মাণসহ দেশের আকাশ, স্থল ও নৌ পরিবহন খাতে ইসলামী ব্যাংকের বিনিয়োগ সর্বোচ্চ। দারিদ্র দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে ৩১ হাজার গ্রামের ১৬ লক্ষাধিক পরিবারের মাঝে ক্ষুদ্র বিনিয়োগ প্রদান করেছে এই ব্যাংক। যার সদস্যদের ৯৪ শতাংশই নারী। দেশের সর্বোচ্চ কর প্রদানকারী দেশীয় এই ব্যাংক এক যুগ ধরে বিশ্বসেরা ১ হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে অবস্থান ধরে রেখেছে। এছাড়া বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ‘সবচেয়ে শক্তিশালী ইসলামী রিটেইল ব্যাংক’ এবং বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংকের স্বীকৃতি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com