1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

চীনের হেনানে ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত

  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ৬.৩৬ পিএম
  • ২৮১ Time View

চীনের তৃতীয় বৃহত্তম প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) দেশটির শীর্ষ এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

চীনে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দেশটিতে জিরো কোভিড নীতি বাতিলের ঘোষণা দেয়ার পর হুহু করে বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। এ অবস্থায় চীনের এক শীর্ষ কর্মকর্তা যে তথ্য জানিয়েছেন তা আরও ভয়ংকর।

চীনের মধাঞ্চলীয় হেনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কোয়ানচেং এক সংবাদ সম্মেলনে বলেন, গত ৬ জানুয়ারি পর্যন্ত, প্রদেশের কোভিড সংক্রমণের হার ৮৯ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখার বিচারে চীনের তৃতীয় বৃহত্তম প্রদেশ হেনান। প্রদেশটিতে মোট জনসংখ্যা ৯৯.৪ মিলিয়ন। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, করোনা সংক্রমণ বাড়ার পর হেনানের প্রায় ৮৮.৫ মিলিয়ন মানুষ এখন করোনায় সংক্রমিত হয়েছে।

কান বলেন, জ্বর নিয়ে ক্লিনিকগুলোতে মানুষের ভিড় সবচেয়ে বেশি ছিল গত ১৯ ডিসেম্বর। তবে এর পর থেকে ক্লিনিকে মানুষের চাপ ক্রমাগত নিম্নগামী প্রবণতা ছিল বলে তিনি জানিয়েছেন।

নজিরবিহীন বিক্ষোভের মুখে গত ডিসেম্বরে ‘জিরো কোভিড’ নীতি বাতিলের ঘোষণা দেয় চীন সরকার। এর পর করোনা ভয়াবহ রূপ নেয় দেশটিতে। প্রতিদিনই হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে বহু মানুষ।

এদিকে করোনা মহামারির শুরু থেকে তিন বছর পর জিরো কোভিড নীতির সবশেষ বিধিনিষেধ ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টাইন নিয়ম তুলে দিয়ে সীমান্ত খুলে দিয়েছে চীন। জিরো কোভিড-বিধিনিষেধ নীতি চীনের জনগণকে ভাইরাস থেকে সুরক্ষা দিলেও দেশটি বিশ্ব থেকে একপ্রকার বিচ্ছিন্ন ছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার (৮ জানুয়ারি) দীর্ঘ তিন বছর পর হংকংয়ের সঙ্গে চীনের সীমান্ত খুলে দেয়ায় স্থল ও সাগরপথে ভ্রমণকারীদের ঢল শুরু হয়েছে। হংকং থেকে অনেকেই চীনে যাচ্ছেন। দীর্ঘদিন পর পরিবার-স্বজনদের সঙ্গে দেখা করতে উদগ্রীব হয়ে আছেন তারা।

সূত্রঃ এএফপি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com