1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Title :
শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি

বিশ্বে করোনায় শনাক্ত-মৃত্যু কমেছে

  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ১১.১০ এএম
  • ৩০০ Time View

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে আরো ৩ লাখের বেশি শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছে ৮৮৮ মানুষ।

সোমবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বে আক্রান্ত হিসেবে শনাক্ত দাঁড়িয়েছে ৬৬ কোটি ৮৬ লাখ ৬৫ হাজার ২৭৫ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৬৬ কোটি ৮৩ লাখ ৩২ হাজার ১২৫ জন। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ১৫০ জন।

সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণ হারিয়েছে ৬৭ লাখ ১৩ হাজার ৭৩০ জন। আগের দিন একই সময় পর্যন্ত প্রাণ হারিয়েছিল ৬৭ লাখ ১২ হাজার ৮৪২ জন। অর্থাৎ ভাইরাসটিতে একদিনে প্রাণ হারিয়েছে ৮৮৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে ৬৩ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার ০৪৯ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৯২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ২১ হাজার ০৯৭ জন মানুষ মারা গেছেন।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৮১ হাজার ১৭০ জন। দেশটিতে তৃতীয় সর্বোচ্চ ৫ লাখ ৩০ হাজার ৭২০ জন প্রাণ হারিয়েছে। তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৯৪ লাখ ০৭ হাজার ৭২৭ জন শনাক্ত হয়েছে ফ্রান্সে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ লাখ ৯৪ হাজার ৯০৯ জন প্রাণ হারিয়েছে ব্রাজিলে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com