1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ইফাদ অটোসের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৮.৪৪ পিএম
  • ২৮৯ Time View

ইফাদ অটোস লিমিটেডের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শর্ত অনুযায়ী, বন্ডটি এটিবি মার্কেটে (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) লেনদেন করবে।

বুধবার (০৪ জানুয়ারি) ৮৫০তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির মুখপাত্র মো. রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফাদ অটোস লিমিটেডের ৫ বছর মেয়াদী ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল, সিকিউরড, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট কুপন-বেয়ারিং কর্পোরেট বন্ড ইস্যুর জন্য শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হলো।

বন্ডটির সর্বনিম্ন কুপন রেট হবে ৬ শতাংশ। আর ইউনিট প্রতি অভিহিত মূল্য ধরা হয়েছে ১ কোটি টাকা।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট ও যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটিতে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডের টাকায় প্রতিষ্ঠানটি ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডে ইক্যুইটি এবং চলতি মূলধনে বিনিয়োগ করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ইসি সিকিউরিটিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com