সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রবাসীদের পক্ষ থেকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ও দোয়া কামনা ভোলায় সরিষার ফলনে কৃষকের সাফল্য পলাশবাড়ীর জুনদাহ বাজারে দুর্বৃত্তের অতর্কিত হামলা: আঙুল বিচ্ছিন্ন, দুই পা ভেঙে গুরুতর আহত যুবদল নেতা কাকন! কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা মোহাম্মদপুর এ.আর. উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের আনন্দঘন ভ্রমণ ময়মনসিংহে শালিকাকে ধর্ষণ মামলার ধর্ষক দুলাভাইকে র‍্যাব-১৪,সিপিসি -৩ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে গ্রেফতার জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা রমজানের সেরা উপহার: ফেস্টিভ রেডে ভিভো ওয়াই৩১ডি বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ডে ৩ কোটি ৬৮ লাখ টাকা দিল ন্যাশনাল ব্যাংক নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ আজ রমজানে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা ডিএসইর

কাল অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৭৯ Time View

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সোমবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধদিবস বন্ধ রাখা হবে।

রোববার (১ জানুয়ারি) বিকেলে খন্দকার মাহবুবের জানাজার আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ ঘোষণা দেন।

এ সময় প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চারবারের সভাপতি ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার কোর্টের দ্বিতীয়ার্ধে (দুপুর ১টার পর) বিচারকাজ বন্ধ থাকবে।

উল্লেখ্য, শনিবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান খন্দকার মাহবুব। ফুসফুসে পানি আসায় গত ২৬ ডিসেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে ভেন্টিলেশন সাপোর্টে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS