নিজস্ব প্রতিবেদকঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে: ইনডেক্স এগ্রো ইন্ডাস্টিজ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডে, সিলভা ফার্মাসিউটিক্যাল এবং আইএফএডি অটোস লিমিটেড।
ইনডেক্স এগ্রো ইন্ডাস্টিজ লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ। ইনডেক্স এগ্রোর দীর্ঘমেয়াদী ‘এ৩’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ৩০ নভেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ। আইএফএডি অটোসের দীর্ঘমেয়াদী ‘এ৩’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ৩০ নভেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
সিলভা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ। সিলভা ফার্মাসিউটিক্যালের দীর্ঘমেয়াদী ‘এ৩’ এবং ‘এসটি-১’। আর স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ৩০ নভেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
আইএফএডি অটোস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ। আইএফএডি অটোসের দীর্ঘমেয়াদী ‘এএ২’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে। ৩০ নভেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।