1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

চাঁদপুরের অবৈধভাবে মাটি কাটায় ৭ জনকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৬.২০ পিএম
  • ৩৪২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কেটে বিক্রি করার দায়ে ৭ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭ জনকে সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অর্থদণ্ডের টাকা নগদ পরিশোধ স্বাপেক্ষে আটককৃতদের ছেড়ে দেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান। বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর ও চরওয়েস্টার এলাকায় অভিযানকালে তাদের আটক করেন।

জানা গেছে, উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর ও চরওয়েস্টার এলাকা থেকে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি কয়েকজন অসাধু মাটি কারবারি। খবর পেয়ে বিকেলে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে বলগেটের কর্মচারী ব্যতিত সকল মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ৭ জনকে আটক করা হয়।

আটককৃতদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এ ২ জনকে প্রত্যকেকে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা ও অবশিষ্ঠ ৫ জনকে প্রত্যকেকে ৫০হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সন্তুষ্ট প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে এ অভিযানের ফলে তাদের জানও মাল উভয়ই রক্ষা পাবে।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল এমরান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com