1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

বাসা ভাড়া করে ডাকাতি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ২.০২ পিএম
  • ২৪৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ অস্ত্র দিয়ে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে  আন্তঃজেলা ডাকাত চক্র। পরে তারা স্বর্ণের দোকানে ডাকাতি করে। এমন চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

হারুন অর রশিদ বলেন, বুধবার (২৮ ডিসেম্বর) রামপুরা থানার হাজীপাড়া বৌ-বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  গ্রেফতার করা হয়  মো. হাছান জমাদ্দার, মো. আরিফ, মো. আইনুল হক ওরফে ভোলা, মো. সাইফুল ইসলাম মন্টু, মো. আনসার আলী এবং মো. শাহিন। তাদের কাছ থেকে ১টি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থানে স্বর্ণের দোকান টার্গেট করে ডাকাতি করে। ডাকাতির হোতা মো. হাছান জমাদ্দার ওরফে লেংড়া হাছান অবৈধভাবে ভারতে অবস্থান করে ডাকাতির নকশা তৈরি করে এবং ডাকাতির ৩-৪ দিন আগে বাংলাদেশে এসে তার অন্যান্য সহযোগীসহ দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে জুয়েলারি দোকানে ডাকাতি সম্পন্ন করে।

সাংবাদিকদের প্রশ্নে হারুন অর রশিদ বলেন, একটি ডাকাত চক্র অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে দেশের মানিকগঞ্জ, ফেনী, চট্টগ্রাম জেলা, ময়মনসিংহ জেলার ভালুকা থানা, ঢাকা জেলার কেরানীগঞ্জ, বগুড়া এবং ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় স্বর্ণের দোকানে ডাকাতি করে আসছে। তারা প্রথমে দেশের বিভিন্ন স্থানে জুয়েলারি দোকান এলাকাকে টার্গেট করে বাসা ভাড়া নেয় ও ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে। ডাকাতির আগে পরিকল্পনা অনুসারে তারা প্রথমে বোমা ফাটিয়ে ও অস্ত্র দিয়ে গুলি করে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে অতি অল্প সময়ের মধ্যে দোকান থেকে ডাকাতি সম্পন্ন করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com