1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

‘দালাল প্লাস’ গ্রাহকদের ৯ কোটি ৫৭ লাখ টাকা ফেরত দিতে রুল

  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৬.২৬ পিএম
  • ২৬২ Time View

ই-কমার্স প্রতিষ্ঠান ‘দালাল প্লাস’ থেকে পণ্য কিনতে ৪২ গ্রাহকের দেওয়া ৯ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ (২৮ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এএসএম সায়েম আলী পাঠান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন বলে জানান আইনজীবী সায়েম আলী পাঠান।

রিটে রুলের জবাব দিতে বলা হয়েছে- বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইউ প্রধান, পুলিশ মহাপরিদর্শক, এসএলএল কমার্স ও সূর্য পে’র ব্যবস্থাপনা পরিচালক, দালাল প্লাসের চেয়ারম্যান সালেহ উদ্দিন মুরাদ, ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল হক ও পরিচালক আবু জুবায়ের হোসেন রাব্বীকে।

২০২১ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দালাল প্লাস থেকে বিভিন্ন পণ্য কেনার জন্য ৪২ জন গ্রাহক ৯ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা পরিশোধ করেন। তবে টাকা পরিশোধ করলেও পণ্য সরবরাহ না করায় গ্রাহকরা এ রিট করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com