1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

ইউএস বাংলার সাথে ব্র্যাক ব্যাংকের পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৮.০০ পিএম
  • ২৫০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অনলাইনে এয়ারলাইনস টিকিট বিক্রয়ের জন্য পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করতে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

১৪ ডিসেম্বর ২০২২ ঢাকায় ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোঃ শফিকুল ইসলাম।

এর ফলে ইউএস-বাংলা এয়ারলাইনস এখন তাদের অফিসিয়াল ওয়েবসাইট (https://usbair.com/) এবং মোবাইল অ্যাপ-এর মাধ্যমে ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারী ভ্রমণকারীদের কাছ থেকে টিকিট কেনার পেমেন্ট গ্রহণ করতে পারবে।

এছাড়াও ব্র্যাক ব্যাংক-এর অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে, ভিসা ও মাস্টারকার্ড-এর মাধ্যমে কেনা টিকিট ফেরত/বাতিল করার অনুরোধ দ্রুত প্রসেস করতে পারবে ইউএস-বাংলা এয়ারলাইনস।

অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব কার্ডস জোয়ার্দার তানভীর ফয়সাল, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং আবু সায়েম আনসারী, সিনিয়র ম্যানেজার, মার্চেন্ট অ্যাক্যুয়ারিং মানস বনিক, হেড অব অ্যালায়েন্স, মার্চেন্ট অ্যাকোয়্যারিং আশরাফুল আলম এবং ম্যানেজার, ই-কমার্স মার্চেন্ট অ্যাকোয়্যারিং মোঃ রায়হানুল কবির, এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর প্রোজেক্ট ম্যানেজার – এয়ারলাইন আইটি সিস্টেমস এ এফ এম ইমরানুল হক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com