1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

সাফা অ্যাওয়ার্ডে সব ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ ফাইন্যান্স

  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৫.৪২ পিএম
  • ২১৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ করপোরেট সুশাসন, আর্থিক প্রতিবেদন প্রকাশ এবং ইন্টিগ্রেটেডে রিপোর্টিং এ আন্তর্জাতিক পরিম-ল- সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টস্ (সাফা) তে এবার চ্যাম্পিয়ন পুরস্কার জিতে নিলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।

আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ ফাইন্যান্স প্রথম! এমনকী সব ক্যাটাগরি মিলিয়েও সেরা হয়েছে প্রতিষ্ঠানটি।

দ্য ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস্ অব নেপাল, রাজধানী কাঠমুন্ডুতে সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ এর আয়োজন করে। নেপালের মহা-হিসাব নিরীক্ষক তাঙ্কা মনি শর্মা দঙ্গলের হাত থেকে পুরস্কার নেন বাংলাদেশ ফাইন্যান্সের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. রোকনুজ্জামান এফসিএ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাফার সভাপতি এইচ.এম হ্যানায়েকে বান্দারা এফসিএমএ, সহ-সভাপতি নিহার এন জাম্বুসারিয়াসহ সার্কের বিভিন্ন পর্যায়ের হিসাব রক্ষক পরিষদের কাউন্সিলর সদস্যরা।

রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নেপালে রাজধানী কাঠমুন্ডুর একটি হোটেলে সেরার স্বীকৃতি তুলে দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা উচ্ছ্বসিত কন্ঠে বলেন, টানা দু’বছর আইসিএবি, সাফা এবং আইসিএসবি অ্যাওয়ার্ডের পর এবার সাফা তে প্রথম হওয়া সত্যিই আনন্দের! এবং সর্বোপরি সব ক্যাটাগরি মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা বাংলাদেশ ফাইন্যান্সকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই অর্জনে দেশ সেরা আর্থিক প্রতিষ্ঠানের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো সেই পথে যাত্রা শুরু হয়েছে বলেও জানান কায়সার হামিদ।

বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ ফাইন্যান্স সবসময় তার সকল স্টেক হোল্ডারদের স্বার্থ পরিপালনের জন্য সর্বদাই সচেষ্ট এবং এই অ্যাওয়ার্ড এর মাধ্যমে প্রতিষ্ঠানের এসব স্বচ্ছতা, জবাবদিহীতা এবং সুশাসনেরই প্রতিফলন ঘটেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com