1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

আইসিএসবি পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্স

  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ১০.৪৪ এএম
  • ২৫৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ এবারও ‘আর্থিক সেবা খাতে’ পুরস্কার জিতে নিলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২১ সালে সেরা করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স’র স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ ফাইন্যান্সকে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড দিয়েছে ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিস অব বাংলাদেশ।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে আয়োজিত নবম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পুরস্কার দেয়া হয়। ‘আর্থিক সেবা খাতে’ বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড কতটা নিরপেক্ষ ও শক্তিশালী, ব্যবস্থাপনায় কতটা দক্ষ ও স্বচ্ছ, আন্ত নিরীক্ষা ব্যবস্থা কী পরিমান কার্যকরী, সামাজিক দায়বদ্ধতায় কতটা নিবেদিত- ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে ব্রোঞ্জ পুরস্কারের জন্য প্রতিষ্ঠানটিকে স্বীকৃতি দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের হাত থেকে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড নেন প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান ইকবাল উদ্দীন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ এবং কোম্পানী সচিব মুন্সী আবু নাঈম এসিএস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, আইসিএসবি’র সভাপতি মো. আসাদ উল্লাহসহ অন্যরা। বাংলাদেশ ফাইন্যান্সের এমন স্বীকৃতিতে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানান আমন্ত্রিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com