1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

ডায়ালাইসিস সেন্টার স্থাপনে লংকাবাংলা ফাউন্ডেশনের অনুদান প্রদান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ১২.১৯ পিএম
  • ২৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি উত্তরা সংলগ্ন আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে লংকাবাংলা ফাউন্ডেশন কর্তৃক একটি অনুদান প্রদান বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাজা শাহরিয়ার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আল হাজ্জ্ব কাজী রফিকুল আলম, আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর চেয়ারম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিটি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ও স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কামরুজ্জামান চৌধুরী (এমবিবিএস, এফসিপিএস, ডিএমআরটি)-ও উপস্থিত ছিলেন।

লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে এবং আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর সহযোগিতায় কিডনি রোগের চিকিৎসার্থে হাসপাতালটিতে একটি আধুনিক মানসম্পন্ন ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে এবং স্থাপনা প্রতিষ্ঠাপনের যাবতীয় আর্থিক সহায়তা প্রদান করবে লংকাবাংলা ফাউন্ডেশন। উল্লেখ্য যে, চুক্তি স্বাক্ষরের প্রেক্ষিতে এই ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠায় লংকাবাংলা ফাউন্ডেশন হাসপাতালটিকে সর্বমোট ১ কোটি ২৯ লক্ষ টাকা অনুদান প্রদান করবে।

অনুষ্ঠানে বাংলাদেশে কিডনি রোগের যাবতীয় উন্নত  চিকিৎসা এবং ডায়ালাইসিস সেন্টার স্থাপন ও ব্যবস্থাপনা নিয়ে উভয় প্রতিষ্ঠানের প্রধানগণ আলোচনা করেন। খাজা শাহরিয়ার, লংকাবাংলা ফাইন্যান্স এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, পরিবেশ পরিকল্পনা ও উন্নয়ন এবং আর্ত-মানবতার সেবায় শুরু থেকেই লংকাবাংলা ফাউন্ডেশন বিভিন্ন প্রতিষ্ঠনের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছে। আমি আশা করি, এই ডায়ালাইসিস সেন্টার  থেকে সাধারণ মানুষ সহজলভ্য ও উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে সক্ষম হবে”।

পাশাপাশি আহ্‌ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর চেয়ারম্যান আল হাজ্জ্ব কাজী রফিকুল আলম বলেন, “আহ্‌ছানিয়া মিশনের প্রয়াস হল একটি বিশ্বমানের স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা যাতে একদিকে ক্যান্সারের চিকিৎসার প্রয়োজনে সকল শ্রেণীর মানুষের সেবা করা যায় এবং অন্যদিকে মূল্যবান বৈদেশিক মুদ্রা বাঁচাতে সহায়তা করা যায়। দুঃখী মানবতার সেবায় এবং তাদের দোরগোঁড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌছিয়ে দিতে আমাদের হাসপাতাল সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আমি মনে করি, এই ডায়ালাইসিস সেন্টার থেকে কিডনি সমস্যায় আক্রান্ত রোগীগণ উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে”। তিনি হাসপাতালের প্রকল্পের এই অগ্রগতিতে অবদান রাখার জন্য লংকাবাংলা ফাউন্ডেশনকে আন্তরিক সাধুবাদ জ্ঞাপন করেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের কামরুল ইসলাম, ট্রেজারী ও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন প্রধান; মোস্তফা কামাল, এফসিএ, বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান; মোহাম্মদ হাফিজ আল আহাদ, মানব সম্পদ ডিভিশন প্রধান; মুহাম্মদ হাবিব হায়দার, জেনারেল এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন প্রধান; মোঃ রাজিউদ্দিন, ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস প্রধান এবং আহ্‌ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের মোঃ ইফতেখারুল ইসলাম, অ্যাডমিন ও মানব সম্পদ পরিচালক; আর্কিটেক্ট কাজী শামীমা শারমিন, প্ল্যানিং ও ডেভেলপমেন্ট পরিচালক ও আনিসুল কবির জাসির, সেক্রেটারি, ঢাকা আহ্‌ছানিয়া মিশন ইউএসএ সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দেশের সাধারণ মানুষের মাঝে  কিডনি রোগের চিকিৎসা সেবা প্রদান ও লংকাবাংলা ফাইন্যান্স এর ২৫ বছর পূর্তিকে বিশেষ অর্থবহ করে তুলতে লংকাবাংলা ফাউন্ডেশন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দেশে এই ধরণের সেবামূলক কর্মসূচির আয়োজন করে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com