বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক স্বীকৃতি, বিসিআইয়ের সদস্য হলো বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ লিমিটেড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কালিয়াতে প্রস্তুতিমুলক সভা বাংলাদেশ সাংবাদিক সমিতির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশ সেজে মাদক ব্যবসা: র‌্যাবের হাতে এক যুবক আটক বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ

মর্তুজ আলী বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২১৮ Time View

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন পরিদর্শন বিভাগ-৭ এর পরিচালক মো. মর্তুজ আলী। রোববার (১১ ডিসেম্বর) তিনি পদোন্নতি পান।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়।

তিনি বাংলাদেশ ব্যাংকে ইতোপূর্বে ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ (বর্তমানে ব্যাংক পরিদর্শন বিভাগ-২) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো. মর্তুজ আলী কর্মক্ষেত্রে ২৯ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন।

মর্তুজ আলী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে এমএসসি এজি. ইকন ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন ও কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে এখন পর্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মজীবনে তিনি বগুড়া, রাজশাহী ও রংপুর অফিসে এবং প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগে সাফল্যের সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি মালয়েশিয়া ও শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS