1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ মন্ত্রিসভার

  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৭.২৪ পিএম
  • ৩১০ Time View

ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ দুই-তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে একটি সাইবার সিকিউরিটির বিষয়। এখানে আরও জোর দিতে বলা হয়েছে।

হঠাৎ করে সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়ে তৎপরতা কেন? কোনো বিশেষ কারণ আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ কোনো কারণ নয়। আমরা গত দুই-তিন বছর থেকেই সাইবার নিরাপত্তার বিষয়টি দেখছিলাম। এক্ষেত্রে আরও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য, যাতে কোনোভাবেই ওয়েবসাইট হ্যাক করা না যায়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি সম্প্রতি আমেরিকায় ছিলাম। ওখানেও দেখলাম দুই-তিনটি বড় বড় অফিসে হ্যাকিং হয়েছে। সেজন্য নিরাপত্তার স্বার্থে আমাদের আরও বেশি সচেতন হওয়া দরকার। কারণ, আমরা এখন আস্তে আস্তে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছি। সাইবার সিকিউরিটি তো জেনারেল একটি কনসেপ্ট।

এছাড়া ন্যাশনাল ডাটা সেন্টার ও সাবমেরিন ক্যাবলের নিরাপত্তা ইস্যুতেও নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের ন্যাশনাল ডাটা সেন্টারের সিকিউরিটির বিষয়ে আরেকটু স্ট্রংলি দেখতে বলা হয়েছে। সাবমেরিন ক্যাবলের পরে আরেকটি ক্যাবল অনুমোদন করা হয়েছে, সেগুলো যেন আরও দ্রুত কাজ করা হয় সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com