1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন রথীন কুমার পাল

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৮.৫৪ পিএম
  • ২৮৯ Time View

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আইপিএফএফ প্রজেক্ট সেলের অতিরিক্ত পরিচালক রথীন কুমার পাল। গত রোববার (৪ ডিসেম্বর) তিনি এই পদোন্নতি পেয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রথীন কুমার পাল ১৯৯৯ সালে সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে যোগদান করেন। বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ-১, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করেছেন। এছাড়াও তিনি বিশ্ব ব্যাংক ও এডিবি অর্থায়িত বিভিন্ন প্রকল্পে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে বি.কম (সম্মান)সহ এম.কম (ফিন্যান্স) এবং পরবর্তীতে এম.বি.এ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ফিলিপাইন, ফ্রান্স, ভারত, জার্মানি, যুক্তরাজ্য, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশের স্বনামধন্য সংস্থা আয়োজিত সেকেন্ডারি ডেট মার্কেট উন্নয়ন, প্রকল্প অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, পিপিপি, ব্যবস্থাপনা ও ইনোভেটিভ ফাইন্যান্সিং ইত্যাদি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com