1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Title :
ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২১ (গোল্ড) শাহ্জালাল ইসলামী ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৭.২৫ পিএম
  • ৩২১ Time View

নিজস্ব প্রতিবেদক: ২০২১সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য “আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২১” এ প্রথম পুরস্কার (গোল্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

গত ০১ডিসেম্বর২০২২ইং তারিখে রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-কে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে ১ম স্থান হিসেবে গোল্ড পুরস্কার প্রদান করে।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি এর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন।

এসময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব আব্দুল আজিজ এবং ব্যাংকের সিএফও জনাব মোঃজাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়াতুল ইসলাম, এফবিসিসিআই এর সভাপতি জনাব মোঃজসিম উদ্দিন, আইসিএমএবি এর সভাপতি জনাব মোঃমামুনুর রশিদ, এফসিএমএ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও জনাব এম. আখতার হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com