1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Title :
নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক এভিয়েশন ও পর্যটনের সম্ভাবনা-সংকট নিয়ে চ্যানেল আই এর ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে কামরুল ইসলাম ও সালাহউদ্দীন সুমন আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

বাণিজ্যমন্ত্রী: কো-অর্ডিনেশন সেল গঠন করে পণ্যের ন্যায়সংগত মূল্য নিশ্চিত করা হবে

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৫.১৫ পিএম
  • ৩৬০ Time View

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পরিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ প্রয়োজনীয় সকল পণ্যের সরবরাহ ও মজুত নিশ্চিত করা হবে। সরকার এ জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেছে। রমজান মাসসহ সারা বছর দেশের মানুষ যাতে প্রয়োজনীয় পণ্য ন্যায়সংগত মূল্যে পেতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। প্রয়োজনীয় পণ্য আমদানি করতে এলসি খোলার ক্ষেত্রে কোন সমস্যা হবে না, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সয়াবিনের পাশাপাশি ভোজ্য তেল সানফ্লাওয়ার ও ক্যানোলা আমদানি শুল্ক কমিয়ে আমদানি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রয়োজনীয় পণ্য আমদানি, সরবরাহ, মজুত ও মূল্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকার একটি কো-অর্ডিনেশন সেল গঠন করে সার্বিক সহায়তা প্রদান করবে। চলমান বিশ্বপরিস্থিতি মোকাবেলা করতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষ যেন কষ্ট না পান, সেজন্য যা কিছু করা প্রয়োজন সরকার সবকিছুই করবে। পণ্যের মূল্য যুক্তিসংগত পর্যায়ে রাখার জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।


রবিবার (০৪ ডিসেম্বর, ২০২২) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত “বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটি” ’র ৮ম সভায় সভাপতিত্ব করে এসব কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন,  দেশের রপ্তানি বাণিজ্য এগিয়ে যাচ্ছে। পণ্য ও সেবা খাত মিলে চলতি বছরে ৬৭ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত নভেম্বর মাসে রেকর্ড পরিমান তৈরী পোশাক রপ্তানি হয়েছে। রপ্তানির চলমান ধারা অব্যাহত থাকলে আশা করা যায় আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রা ছাঁড়িয়ে যাবে। এছাড়া, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। সবদিক বিবেচনায় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে হবে।


সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্য মন্ত্রী বলেন, চিনির সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলেই চিনির উৎপাদন বৃদ্ধি পাবে, তখন আর কোন সমস্যা হবে না। এছাড়া, চিনির উপর আরোপিত শুল্ক কমিয়ে মূল্য কমানোর এবং সরবরাহ স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসন্ন রমজান মাসে চিনিসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায়সংগত মূল্য নিশ্চিত করা হবে।


সভাটি পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণারয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ হাসান ইমাম খানএমপি, ওনার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, বিজিএমই এর প্রেসিডেন্ট ফারুক হাসান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রি এর সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি এর সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি রিজওয়ান রহমান, বিটিএমএ এর সভাপতি মোহাম্মদ আলী খোকনসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীগণ বক্তব্য রাখেন। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা, এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিন গণ উপস্থিত থেকে প্রয়োজনীয় মতামত প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com