1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Title :
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো ২৫ প্রতিষ্ঠান

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১০.৫৫ এএম
  • ২৫৩ Time View

উপস্থাপিত সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন, এবং কর্পোরেট সুশাসনে-২০২১ এর জন্য ১৬টি  খাতে আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে ২৫টি প্রতিষ্ঠান।

শনিবার (৩ ডিসেম্বর, ২০২২) রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে আয়োজিত ‘২২তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টস, ইন্টিগ্রেটেড রিপোর্টিং এন্ড করপোরেট গভর্ন্যান্স ডিসক্লোজারস’ শীর্ষক এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএবির প্রেসিডেন্ট মো. শাহাদাৎ হোসেন এফসিএ। অনুষ্ঠানে সেরা প্রতিবেদন নির্ধারণের প্রক্রিয়া তুলে ধরেন আইসিএবির রিভিউ কমিটি ফর পাবলিশড একাউন্টস এন্ড রিপোর্টসের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এফসিএ।

এবারের আয়োজনে ব্যাংক এশিয়া সামগ্রিকভাবে সেরা হওয়ার স্বীকৃতি অর্জন করেছে। বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টস, ইন্টিগ্রেটেড রিপোর্টিং এন্ড করপোরেট গভর্ন্যান্স ডিসক্লোজারসের জন্য প্রতিটি খাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীর পাশাপাশি ১৬টি প্রতিষ্ঠানকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেয়া হয়।

সেরা বার্ষিক প্রতিবেদন যাচাইয়ের জন্য ৮৮টি প্রতিষ্ঠানের প্রতিবেদনকে বিবেচনায় রাখা হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের জুরি বোর্ড এ পুরস্কারের জন্য বিজয়ী সেরা প্রতিবেদন নির্বাচন করেন। বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে প্রতিটি খাতের তিনটি প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন আইসিএবি মনোনীত বার্ষিক প্রতিবেদন হিসেবে আগামী বছর সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টসের (সাফা) উদ্যোগে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় পাঠানো হবে।

এবার পাবলিক সেক্টর ব্যাংকস, প্রাইভেট সেক্টর ব্যাংকস, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টর, ম্যানুফ্যাকচারিং, পাওয়ার এন্ড এনার্জি সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার এন্ড কনস্ট্রাকশন সেক্টর, ইন্স্যুরেন্স, ডাইভারসিফাইড হোল্ডিংস, কমিউনিকেশন এন্ড ইনফরমেশন টেকনোলজি, পাবলিক সেক্টর, এনজিও, সার্ভিস সেক্টর, কৃষি, করপোরেট গভর্ন্যান্স ও ইনটিগ্রেটে রিপোটিং খাত বিবেচনার পুরস্কার প্রদান করা হয়। তবে নূন্যতম শর্ত পূরণ না হওয়ায় কৃষি খাতে কোন প্রতিষ্ঠানকে পুরস্কার বা সম্মাননা দেয়া হয়নি।

পাবলিক সেক্টর ব্যাংকস ক্যাটাগরিতে জনতা ব্যাংক লিমিটেড এন্ড সোনালী ব্যাংক লিমিটেড যৌথভাবে সার্টিফিকেট অব মেরিট।

প্রাইভেট সেক্টর ব্যাংকস ক্যাটাগরিতে ব্যাংক এশিয়া লিমিটেড, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড যৌথভাবে প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছে। ব্র্যাক ব্যাংক লিমিটেড দ্বিতীয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড যৌথভাবে তৃতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে এবং যমুনা ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড সার্টিফিকেট অব মেরিট।

ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টর, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড এবং আপিডিসি ফাইন্যান্স লিমিটেড যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছে। ডেল্টা ব্রাক হাউজিং কর্পোরেশন লিমিটেড এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সার্টিফিকেট অব মেরিট।

ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে বৃটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড প্রথম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি দ্বিতীয়, র‌্যাকিট ব্যান্চকিজার বাংলাদেশ লিমিটেড তৃতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে। মেরিকো বাংলাদেশ লিমিটেড, র‌্যাক সিরামিকস বাংলাদেশ লিমিটেড এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড সার্টিফিকেট অব মেরিট।

সামিট পাওয়ার লিমিটেড এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ পাওয়ার এন্ড এনার্জি সেক্টরে সার্টিফিকেট অব মেরিট।

ইনফ্রাস্ট্রাকচার এন্ড কনস্ট্রাকশন সেক্টরে শুধুমাত্র ইস্টার্ন হাউর্জিং লিমিটেড সার্টিফিকেট অব মেরিট।

ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেড। রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড, সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে। সার্টিফিকেট অব মেরিট প্রাপ্ত হয়েছে পিপলস ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

কমিউনিকেশন এন্ড ইনফরমেশন টেকনোলজি, রবি এক্সিয়াটা লিমিটেড এবং গ্রামীণফোন লিমিটেড যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে।

ডাইভারসিফাইড হোল্ডিংস ক্যাটাগরিতে শুধুমাত্র এসিআই লিমিটেড সার্টিফিকেট অব মেরিট।

পাবলিক সেক্টর ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান ইনফ্রাসট্রাকসার ডেভেলফমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ ইনফ্রাসট্রাকসার ফাইনান্স ফান্ড লিমিটেড যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পান।

এনজিও ক্যাটাগরিতে ব্রাক প্রথম ও যৌথভাবে দ্বিতীয় কমিউনিটি ডেভলফমেন্ট সেন্টার (কোডেক) এবং সাজিদা ফাউন্ডেশন। সোসাইটি ফর সোসাল এবং শক্তি ফাউন্ডেশন ফর ডিজএডভানটেজড ইউমেন যৌথভাবে তৃতীয়।

সার্ভিস সেক্টরে ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড সার্টিফিকেট অব মেরিট এবং কৃষি সেক্টরে কোন প্রতিষ্ঠান পুরস্কার পায়নি।

করপোরেট গভর্ন্যান্স ক্যাটাগরিতে ব্যাংক এশিয়া লিমিটেড প্রথম, আইডিএলসি ফাইনান্স লিমিটেড ও শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড যৌথভাবে দ্বিতীয় এবং লংকাবাংলা ফাইনান্স লিমিটেড, বৃটিশ আমেরিকা টোবাকো বাংলাদেশ লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড যৌথভাবে তৃতীয়। সার্টিফিকেট অব মেরিট প্রাপ্ত হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ইনটিগ্রেটি রিপোটিং ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ব্যাংক এশিয়া লিমিটেড। শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও বৃটিশ আমেরিকা টোবাকো বাংলাদেশ লিমিটেড যৌথভাবে দ্বিতীয় এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড তৃতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে। লংকাবাংলা ফাইনান্স লিমিটেড সার্টিফিকেট অব মেরিট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com