1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

আর্থিক সেবা খাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল বাংলাদেশ ফাইন্যান্স

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১০.৫৩ এএম
  • ৪৩২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আবারও ‘আর্থিক সেবা খাতে’ শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতে নিলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২১ সালে সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ফাইন্যান্সকে পুরস্কৃত করেছে ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ।

শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে মোট ৫১টি প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পুরস্কার দেওয়া হয়। ‘গেলো বারের মতো আর্থিক সেবা খাতে’ বাংলাদেশ ফাইন্যান্স দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ খাতে প্রথম হয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আর তৃতীয় পুরস্কার গেছে আইপিডিসি এর ঘরে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে দ্বিতীয় সেরার পুরস্কার নেন প্রতিষ্ঠানটির অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. রোকনুজ্জামান এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. শিবলী রুবাইয়াত উল ইসলাম, আইসিএবি’র সভাপতি মো. শাহাদাত হোসাইন এফসিএ প্রমুখ।

আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এমডি বলেন, বাংলাদেশ ফাইন্যান্সের ধারাবাহিক উন্নতির বহিঃপ্রকাশ আবারও আইসিএবি অ্যাওয়ার্ড প্রাপ্তি; যা অদূর ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছে- সরকারি ব্যাংক খাতে জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক; বেসরকারি ব্যাংক ক্যাটাগরিতে ব্যাংক এশিয়া-শাহজালাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংক; ম্যানুফ্যাকচারিং খাতে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং রেকিট ব্যাংকেজিয়ার; ইন্স্যুরেন্স খাতে গ্রীণ ডেল্টা-রিল্যায়েন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স; ডাইভারসিফায়েড হোল্ডিংস খাতে এসিআই লিমিটেড, কমিউনিকেশন ও আইটি খাতে রবি ও গ্রামীন ফোন, পাবলিক সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড, এনজিওতে ব্রাক, কোডেক, সাজিদা ফাউন্ডেশন, সোসাইটি ফর সোস্যাল সার্ভিস এবং শক্তি ফাইন্ডেশন; সার্ভিস সেক্টরে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, করপোরেট গভর্নেন্সে ব্যাংক এশিয়া, আইডিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, মার্কেন্টাইল ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানী খাতে সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার এবং অবকাঠামো ও নির্মাণ খাতে পুরস্কৃত হয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com