1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

আন্তর্জাতিক অঙ্গনে ছাপ রাখলো মাইন্ডশেয়ার বাংলাদেশ

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৫.৫৪ পিএম
  • ২৮০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মিডিয়া ও অ্যাডভার্টাইজিংয়ের জগতে বছরজুড়ে মাইন্ডশেয়ার বাংলাদেশ-এর জিতে নেওয়া নানান অ্যাওয়ার্ডের তালিকায় এবার যোগ হয়েছে ‘ক্যাম্পেইনস এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’! এই অ্যাওয়ার্ড এসেছে দু’টি ক্যাটেগোরিতে— ‘রেস্ট অব দ্য সাউথ এশিয়া ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার’-এ সিলভার এবং ‘রেস্ট অব দ্য সাউথ এশিয়া মিডিয়া এজেন্সি অব দ্য ইয়ার’-এ গোল্ড।

জানা গেছে, পয়েন্ট পদ্ধতিতে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া এজেন্সি জিতে নেয় এই অ্যাওয়ার্ড। ১৯৯০ সালের শুরু থেকেই অ্যাডভার্টাইজিং এবং ব্র্যান্ড কম্যুনিকেশনের সামগ্রিক অর্জনের স্বীকৃতি দিয়ে আসছে ‘ক্যাম্পেইনস এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’। এই নির্দিষ্ট অ্যাওয়ার্ড প্রোগ্রামটি শুধুমাত্র সৃজনশীল কাজই নয়; অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব, সেরা ম্যানেজমেন্ট এবং অসামান্য ব্যবসায়িক কর্মক্ষমতাকেও সম্মানিত করে।

এই অ্যাওয়ার্ডটি এশিয়া প্যাসিফিক রিজিয়ন এবং যুক্তরাজ্যের সব রকম মিডিয়া- যেমন অ্যাডভার্টাইজিং, ক্রিয়েটিভ, ডিজিটাল, পিআর, স্বতন্ত্র কিংবা বিশেষ এজেন্সিগুলোকে সম্মাননা দিয়ে থাকে।

মাইন্ডশেয়ার বাংলাদেশ-এর কেইস স্টাডি-টিতে কোম্পানির ভিশন, ইন্ডাস্ট্রিতে অবদান, ব্যবসায়ের বৃদ্ধির সাথে তাদের অর্জনের ভূমিকাও উল্লেখ করা হয়। সেইসাথে, কোভিড-নাইন্টিনের পরে নতুন অর্থনৈতিক পরিস্থিতিতে ব্র্যান্ডগুলোকে তাদের আগের অবস্থানে ফিরিয়ে আনতে এজেন্সি-টির অবদানের কথাও ছিল এই কেইসের একটি উল্লেখযোগ্য অংশ।

এর আগেও মাইন্ডশেয়ার বাংলাদেশ বেশ কয়েকবার এই অ্যাওয়ার্ডটি জিতে থাকলেও আবারও নতুন করে পাওয়া এই সম্মাননা টিমের সবাইকে উদ্বুদ্ধ করেছে। ধারাবাহিক আস্থা ও বিশ্বাসের জন্য মাইন্ডশেয়ার বাংলাদেশ অনেক কৃতজ্ঞ তাদের সব অংশীদার এবং ক্লায়েন্টের প্রতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com