রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

নতুন কর্মী নিয়োগ চুক্তিতে কোর সার্চ এবং আর্টিসান আউটফিটার্স লিমিটেড

তানজিম হাসান পাটোয়ারী
  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৮৫০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সদ্য গ্র‍্যাজুয়েট নিয়োগের জন্য কোর সার্চের সাথে চুক্তিবদ্ধ হলো আর্টিসান আউটফিটার্স লিমিটেড। গত ২৯ শে নভেম্বর ২০২২ ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত আর্টিসান আউটফিটার্স লিমিটেডের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

কোর সার্চ এ চুক্তির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে ট্রেনিং প্রাপ্ত (জব প্লেসমেন্ট ট্রেনিং এর মাধ্যমে) গ্র‍্যাজুয়েট এবং ইন্টার্ন নিয়োগে সহায়তা করবে। এটির মাধ্যমে গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণের কাজটি আরও একধাপ এগিয়েছে।

অনুষ্ঠানে কোর সার্চের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী নাঈম এবং আর্টিসান আউটফিটার্স লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার এম. হাসান অপু। এছাড়া সেখানে আরো উপস্থিত ছিলেন আর্টিসান আউটফিটার্স লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো: শামীম আলম এবং হিসাব ও অর্থ বিভাগের প্রধান মো: জহিরুল হক ভূঁইয়া।

এ প্রসঙ্গে কোর সার্চের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী নাঈম বলেন, “বাংলাদেশে বেকারত্বের অন্যতম প্রধান কারণ হচ্ছে গ্র‍্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে পেশাগত দক্ষতার অভাব। আর এজন্য কোর সার্চ বিশেষজ্ঞদের দ্বারা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষেত্রের জন্য উপযোগী হয়ে গড়ে উঠতে সাহায্য করে। এছাড়া বর্তমানে প্রায় চল্লিশটিরও বেশি কোম্পানির সাথে আমাদের নিয়োগ বিষয়ক চুক্তি থাকায় প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের উক্ত প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পেতে আমরা সহায়তা করে থাকি।”

উল্লেখ্য, কোর সার্চ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের নিয়ে কাজ করে। এটি গ্র্যাজুয়েটদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে চাকুরী প্রাপ্তিতে সহায়তা করে। কোর সার্চ কোর ফেসিলিটেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS