1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স

দেশের প্রথম বিক্রয় অংশীদার হিসেবে লিংকডইনের সেবা দেবে ই-জেনারেশন

  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৮.৫২ এএম
  • ৫৭৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ৭৫ কোটির অধিক ব্যবহারকারী নিয়ে বিশ্বের সর্ববৃহৎ পেশাদার প্ল্যাটফর্ম লিংকডইনের প্রথম বাংলাদেশি অংশীদার (পার্টনার) হলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় সফটওয়্যার সল্যুউশন কোম্পানি ইজেনারেশন লিমিটেড। এই অংশীদারিত্বের মাধ্যমে সকল প্রতিষ্ঠানে লিংকডইনের ট্যালেন্ট সল্যুউশন এবং লিংকডইন লার্নিং সেবা দিতে পারবে ইজেনারেশন।

লিংকডইনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃবৃন্দ এবং ইজেনারেশন লিমিটেডের শীর্ষ কর্মকর্তাদের অনলাইন অংশগ্রহণে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই অংশীদারিত্বে দেশে একদিকে যেমন লিংকডইনের প্রিমিয়াম সেবা সহজে ও বিস্তৃতভাবে পাওয়া যাবে, তেমনিভাবে প্রতিযোগিতামূলক বাজারমূল্যে এসব সেবা পাবেন গ্রহীতারা।

ইজেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো – প্রতিষ্ঠানসমূহকে তাদের ব্যবসায়ের জন্য তথ্যপ্রযুক্তির মাধ্যমে যোগ্য জনবল খোঁজা ও ব্যবস্থাপনা সহজ করা, একইসাথে তাদের কর্মীদেরকে বৈশ্বিক জ্ঞান ও সনদের মাধ্যমে সমৃদ্ধ করা। ইজেনারেশনের মাধ্যমে আমাদের গ্রাহকরা লিংকডইনের ৩৬০ ডিগ্রি সল্যুউশন যেমন লিংকডইন জবস, লিংকডইন ট্যালেন্ট ইনসাইট, লিংকডইন ক্যারিয়ার পেজেস, লিংকডইন রিক্রুটার এবং লিংকডইন লার্নিং সেবা পাবেন।

লিংকডইনের চ্যানেল পার্টনার লিড (এশিয়া-প্যাসিফিক অঞ্চল) রিশাব শেঠি বলেন, আমাদের লিংকডইন ট্যালেন্ট সল্যুউশন ব্যবসায় সম্প্রসারণে বাংলাদেশের প্রথম পার্টনার হিসেবে ইজেনারেশনকে পাওয়া সত্যিই অসাধারণ। বাংলাদেশের বাজারের জন্য একজন অংশীদারকে যুক্ত করার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরও ভালোভাবে সেবা দিতে সক্ষম হব।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com