1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫

সোনালী ব্যাংকের ডিএমডি হলেন কাজী ওয়াহিদুল ইসলাম

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১.৪০ পিএম
  • ২৬৮ Time View

সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন কাজী মো. ওয়াহিদুল ইসলাম। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়ে তিনি এ পদে যোগদান করেন।

এর আগে তিনি রূপালী ব্যাংক লিমিটেডে জেনারেল ম্যানেজার (বিভাগীয় প্রধান) হিসেবে বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট বিভাগে বিভিন্ন মেয়াদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি প্রধান কার্যালয়ের আদায়, আইন, সংস্থাপন, প্রকৌশল, প্রকিউরমেন্ট, এস্টেট, জেনারেল ব্যাংকিং, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ, এএমএল অ্যান্ড সিটিএফ কমপ্লায়েন্স, নিরীক্ষা ও পরিদর্শন, মনিটরিং, ভিজিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স, ঋণ প্রশাসন বিভাগের দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ২৪ বছরের চাকরি জীবনে তিনি ব্যাংকের বিভিন্ন শাখা (নন এডি, এডি ও করপোরেট) ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রধান কার্যালয়ের বৈদেশিক বাণিজ্য, ঋণ ও আন্তর্জাতিক বিভাগ, ট্রেজারি বিভাগ এবং নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের প্রধান (ডিজিএম) হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি কর্মজীবনে অধিকাংশ সময় বিভিন্ন এডি শাখার বৈদেশিক বাণিজ্য বিভাগে কাজ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসে মাস্টার্স ইন পাবলিক অ্যাফেয়ার্সে প্রথম শ্রেণীতে ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েটস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com