1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিএসইর পরিচালক হলেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৭.০৯ পিএম
  • ২৯৪ Time View

চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক হলেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। বর্তমানে তিনি লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ও লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ তিনি আনুষ্ঠানিক ভাবে পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন।

মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর ক্যাপিটাল মার্কেট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, লিজিং এবং ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রিতে ২৮ বছরের অভিজ্ঞতা রয়েছে।

তিনি মাইডাস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন  করেছেন।

বাংলাদেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি বিডিভেঞ্চার লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com