1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ৮১৯, শনাক্ত সোয়া ৩ লাখ

  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১০.৫৩ এএম
  • ২৭১ Time View

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ২৪ হাজার ৭৩৭ জনে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৫৬ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ২৭৬ জনে।

এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৯৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ৮০ জন।

শনিবার (১৯ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি, ৮৪ হাজার ৩৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে জাপানে। এসময়ে দেশটিতে মারা গেছেন ৯৯ জন। অন্যদিকে এসময়ে সবচেয়ে বেশি ১৬০ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৮৫১ জনে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত কয়েকদিনের তুলনায় বিশ্বের বেশ কিছু দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে।

ব্রাজিলে একদিনে মারা গেছেন ৭২ জন, করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৪৩৮ জনে। ফ্রান্সে মৃত্যু হয়েছে ৭৪ জনের এবং করোনা শনাক্ত হয়েছে ৩৭ হাজার ১৭৭ জনের।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় ৬৩ জন, রাশিয়ায় ৬০ জন, স্পেনে ৩৮ জন, তাইওয়ানে ৫৮ জন, ইন্দোনেশিয়ায় ৩২ জন এবং চিলিতে ২৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com