1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

সংসদে এক লাখ ছয় হাজার কোটি টাকার ৬৯০ অডিট আপত্তি

  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১০.৫৭ এএম
  • ২০১ Time View

এক লাখ ছয় হাজার ৪৭৯ কোটি ২৮ লাখ টাকার ৬৯০টি অডিট আপত্তি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সংসদের বৈঠকে সংবিধানের ১৩২ অনুচ্ছেদ অনুযায়ী ৫৩টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সংবিধানের ১৩২ অনুচ্ছেদে মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন সম্পর্কে বলা আছে, প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্টসমূহ রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন।

সংসদে উত্থাপিত প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ ৬৮ হাজার ৯৯৭ কোটি টাকার ৩০টি আপত্তি রয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়নাধীন ও সদ্য সমাপ্ত উন্নয়ন প্রকল্পের প্লট-ফ্ল্যাট বরাদ্দ-ব্যয় ও সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের ওপর কমপ্লায়েন্স অডিট।

এরপরই রয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ২০১৯-২০ অর্থবছরের কমপ্লায়েন্স অডিট রিপোর্ট। ১২টি আপত্তিতে জড়িত টাকার পরিমাণ ১৪ হাজার ৩৯২ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com