1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় ১ টাকা ১৯ পয়সা

  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৩.৩০ পিএম
  • ২৫৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (৩১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয়  হয়েছে ১ টাকা ১৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৬৬ পয়সা (রিস্টেটেড)।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৪ টাকা ৫৫ পয়সা। গতবছর একই সময়ে ৫ টাকা ৪২ পয়সা ইপিএস হয়েছিল (রিস্টেটেড)।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ৩৯ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com