1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

উখিয়ায় এক ভুয়া র‍্যাব সদস্য আটক!

  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ৪.৫৪ পিএম
  • ২৯৬ Time View

উখিয়া প্রতিনিধি:কক্সবাজারের উখিয়ায় এক ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ সদস্যরা। 
২৩ জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বাজারে অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাজপাট ইউনিয়নের আকবর আলী মুন্সির ছেলে সুমন মুন্সি(৩০) কে আটক করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক(ল এন্ড মিডিয়া)  মো. আবু সালাম চৌধুরী।
এক বিজ্ঞপ্তিতে তিনি জানান,  র‍্যাব জ্যাকেট পরিহিত অবস্থায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশী করে একটি ভূয়া র‍্যাব আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ ও চাঁদাবাজি করে আদায়কৃত একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের রিং এবং নগদ ৪হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায়, সে একজন চাকুরিচ্যুত সেনা সদস্য এবং সে দীর্ঘদিন যাবৎ র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকা হতে চাঁদাবাজি করে অর্থ ও সম্পত্তি আদায় করে আসছে।আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com