1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

ডিএমপি কমিশনার: রাজনীতিতে নাক গলানো পুলিশের কাজ না

  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৪.১২ পিএম
  • ২৫০ Time View

রাজনীতিবিদের কাজ রাজনীতি করা। রাজনীতিতে নাক গলানো, বা মাথা ঘামানো পুলিশের কাজ না বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, রাজনীতির সংস্কৃতি অনুযায়ী মিছিল মিটিং সমাবেশ হবে। তাতে ডিএমপি বাধাও দেয় না, দেবেও না।

ডিএমপি কমিশনার বলেন, কিন্তু মিছিল-মিটিং সমাবেশের নামে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে তা কঠোর হস্তে দমন করা হবে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত কমিশনারস মিট দ্য প্রেসে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

রাজনৈতিক সহিংসতা রোধে কী ব্যবস্থা নেবেন জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা। রাজনৈতিক কর্মসূচি মিটিং মিছিল করবে, সেটা তাদের রাজনৈতিক অধিকার। আমাদের কোনো ভূমিকা সেখানে নাই। আমাদের কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষা করা। কিন্তু কেউ রাজনীতির নাম নিয়া যদি গাড়ি ভাঙচুর করে, আগুন দেয়, রাস্তার গাছ কেটে রাস্তা অবরোধ করে তাহলে তা হবে ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ না করলে আমরা সহযোগীতা করবো। কিন্তু ফৌজদারি অপরাধ করলে আমরা কঠোর হস্তে তা দমন করবো, নিয়ন্ত্রণ করবো, আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com