1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

হোটেল রুমের ভিডিও সোশ্যাল মিডিয়ায়

  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৪.১১ পিএম
  • ১৮৫ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ায়। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বিরাট কোহলির হোটেল রুমের ভিডিও। যদিও বিষয়টি ভালোভাবে নেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার।

তিনি ইন্সটাগ্রামে এক পোস্টে তার গোপনীয়তা ভাঙার জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ধারণা করা হচ্ছে হোটেলের রুম সার্ভিসের কেউ চুপিচুপি কোহলির রুমের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এই কাণ্ডে অস্বস্তি বোধ করছেন ভারতীয় এই ব্যাটার।

তিনি লিখেছেন, ‘আমি বুঝতে পারছি যে ভক্তরা তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে খুব খুশি হয়। তার সঙ্গে দেখা করার জন্য উত্তেজিত থাকেন এবং আমি সব সময়ে এটার প্রশংসা করে থাকি। কিন্তু এখানে এই ভিডিওটি বিপজ্জনক। এটা আমার গোপনীয়তা নষ্ট করেছে। এটা অস্বস্তিকর এবং বিষয়টি আমার মোটেও ভালো লাগেনি।’

গতকাল ভারত সাউথ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে ভারত। যদিও এর আগে টানা দুই জয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ভারত। হারের পর নিজের হোটের রুমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি কোহলি।

সবার গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়ে কোহলি লিখেছেন, ‘আমি যদি আমার হোটেলের রুমে গোপনীয়তা বজায় রাখতে না পারি, তাহলে আমি ব্যক্তিগত জায়গা কোথায় আশা করতে পারি? আমি এই ধরনের সম্পূর্ণ ভাবে গোপনীয়তা লঙ্ঘনের সঙ্গে একমত নই। দয়া করে সবার গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদের বিনোদনের বস্তু হিসেবে বিবেচনা করবেন না।’

এর আগেও একবার স্টেডিয়ামে উপস্থিত স্ত্রী আনুষ্কা শর্মা ও কন্যা ভামিকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ক্ষোভ প্রকাশ করেছিলেন কোহলি। খেলোয়াড় ও সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি না মারার পরামর্শ দিয়েছিলেন মিডিয়াকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com