1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Title :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

মায়োসাইটিস রোগে আক্রান্ত অভিনেত্রী সামান্থা

  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৩.৫৬ পিএম
  • ২১৫ Time View

মায়োসাইটিস নামে বিরল রোগে আক্রান্ত দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এই রোগ মূলত শরীরের সুস্থতাকে শত্রু মনে করেন। আর এ জন্যই এটি সুস্থ ও সবল কোষগুলোকেই আক্রমণ করে বসে। এর ফলে ক্লান্তভাব আসে, পেশিতেও প্রবল ব্যথা হয়।

শনিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান সামান্থা। ওই ছবিতে দেখা যায় তার হাতে একটি নল লাগানো রয়েছে।

দক্ষিণী ছবিতে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন সামান্থা। তবে দর্শকের কাছে তিনি প্রশংসা পান ‘দ্য ফ্যামিলি ম্যান ২’সিরিজের মাধ্যমে। সিরিজে রাজির ভূমিকায় অভিনয় করেন সামান্থা। এর জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় সামান্থার আইটেম নাচও তুমুল জনপ্রিয় হয়। আগামীতে তেলুগু সায়েন্স ফিকশন থ্রিলার ‘যশোধা’য় দেখা যাবে তাকে।

কিছুদিন আগেই সামান্থার ‘যশোধা’ ছবির ট্রেলার প্রকাশ করা হয়। শনিবার ট্রেলার দেখার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানান সামান্থা। এরপরই জানান, মায়োসাইটিস নামের এক বিরল অটোইমিউন কন্ডিশন রয়েছে তার। এই ধরনের কন্ডিশনে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো ও সবল কোষগুলিকেই শত্রু মনে করে। ফলে নানা সমস্যা দেখা যায়। ক্লান্তভাব আসে, পেশিতেও প্রবল ব্যথা হয়।

তবে এ রোগ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এ অভিনেত্রী এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। তবে তার জন্য সময় লাগবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com