1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার

  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৪.০৯ পিএম
  • ২৬৭ Time View

হত্যা ও মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে এপিবিএন ও জেলা পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে মাঝিসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় ক্যাম্পকে নিরাপদ রাখতে ‘অপারেশন রুট আউট’ নাম দিয়ে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে।

শনিবার (২৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে শুক্রবার রাতে ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফরের নেতৃত্বে ১৩, ১৭, ১৮, ১৯ ও ২০ নাম্বার ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হয়। ক্যাম্প এলাকার অভ্যন্তরে অভিযানের সময় যেন কোনো দুষ্কৃতিকারী পালিয়ে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের সীমান্তে জেলা পুলিশ পর্যাপ্ত সংখ্যক অফিসার-ফোর্স মোতায়েন করা হয়।

অভিযানে ৪১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ছয়জন রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন হত্যা মামলার আসামি, মাদকসহ আটক করা হয় তিনজনকে। অন্যান্য মামলার আসামি চারজন। বাকি ২৮ জন বিভিন্ন অপরাধে অভিযুক্ত। তাদের মোবাইল কোর্টের আওতায় সাজা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com