1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

বাবরের কড়া সমালোচনা

  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১১.৫৭ এএম
  • ২২১ Time View

টানা দুই ম্যাচে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে চলে গেছে পাকিস্তান। সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয়ভাবে এক রানে হেরে গেছে তারা। এই হারের পর বাবর আজমের দলের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

পয়েন্ট টেবিলে এরই মধ্যে পাঁচ নম্বরে পাকিস্তান। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই তাদের। কিন্তু প্রতিপক্ষ হিসেবে তারা সামনে পাবে বাংলাদেশ, সাউথ আফ্রিকার মতো দলকে। তাই তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে শোয়েব বলেন, ‘পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। খাতা-কলমে সুযোগ থাকলেও এটাই সত্যি। খুব হতাশ লাগছে। কষ্ট হচ্ছে। পাকিস্তান যে এভাবে হারবে সেটা ভাবতে পারিনি। এখন পাকিস্তানকে বাকিদের উপর নির্ভর করতে হবে। এ হারবে, ও জিতবে। তবেই সেমিফাইনালে যাব। সেটা হয় না। নিজের ক্ষমতায় যেতে হবে। তার জন্য ভালো খেলতে হবে।’

অধিনায়ক বাবরেরও কড়া সমালোচনা করেছেন শোয়েব। তার ভাষ্য, ‘বাবর অধিনায়ক হিসেবে ভালো না। ওর কোনও পরিকল্পনা নেই। ভারতের বিরুদ্ধেও ওর জন্য হেরেছিলাম। বারবার মোহাম্মদ নাওয়াজকে শেষ ওভারে বল করার জন্য ধরে রাখে। বারবার আমরা হারি। দলে চারজন পেসার খেলানো উচিত। সেখানে বাবর তিন জনকে খেলাচ্ছে। তার মধ্যে শাহিন সুস্থ নয়। তারপরেও ওকে নামিয়ে দিয়েছে। আরও তো পেসার আছে। তাদের সুযোগ দেওয়া উচিত ছিল।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com