1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রধানমন্ত্রীর মাছ ধরার ছবি

  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১১.৫৩ এএম
  • ৪৫২ Time View

বাংলাদেশ আওয়ামী লীগ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার কয়েকটি ছবি শেয়ার করেছে যা ছুটির দিনে তাদের মাছ ধরার আনন্দের মুহূর্ত ধারণ করেছে। ছবিগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন জয় করছে।
বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ছুটির দিনের আনন্দময় মুহূর্তের তিনটি ছবি সম্বলিত একটি পোস্টে বলা হয়, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের ব্যস্ততার মধ্যেও মাসের যে কোনো ছুটির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের।’
পোস্টটিতে আরও বলা হয়, ‘ছুটির দিনে বিশেষ করে ছোট বোন শেখ রেহানা তার পাশে থাকলে তো কথাই নেই, তাদের আনন্দের সীমা নেই। দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়-সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’
মাছ ধরার বড়শি এবং মাছের সাথে দুই বোনের হাস্যোজ্জ্বল ছবিগুলো ইতিমধ্যে রাত ৯ টা পর্যন্ত প্রায় ৩২,০০০ রিঅ্যাকশন, ১২০০ মন্তব্য এবং ১৪০০টিরও বেশি শেয়ার পেয়েছে।

সূত্রঃ বাসস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com