শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মটর মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২০৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধ এবং রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মটর মালিক সমিতি। বৃহস্পতিবার রাত ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়ে শনিবার রাত পর্যন্ত চলবে ধর্মঘট।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধসহ অন্যান্য দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে মোটর মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়।

এদিকে বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় আগামী ২৯ অক্টোবর বিএনপি রংপুরে সমাবেশ ডেকেছে। তার একদিন আগেই পরিবহন ধর্মঘটের এই ঘোষণা এলো।

প্রসঙ্গত, শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি। জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারাদেশের দশ বিভাগীয় শহরে গণসমাবেশের ডাক দেয় বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রংপুরে সমাবেশ সমাবেশ সফল করতে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। এর আগে বরিশালে বিএনপির গণসমাবেশের আগের দিন থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিক গ্রুপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS