1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

শ্রীলঙ্কা ম্যাচের আগে করোনায় আক্রান্ত জাম্পা

  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৫.৫২ পিএম
  • ৫০৮ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে করোনা টেস্টে পজিটিভ হয়েছেন অ্যাডাম জাম্পা। এই লেগস্পিনার গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলবেন কিনা সেই বিষয়ে এখনও জানা যায়নি। তবে জাম্পার উপসর্গ তেমন গুরুতর নয় বলেই জানা গেছে।

এখনও অবশ্য আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলের এক মুখপাত্র ক্রিকেট ডটকম ডটএইউকে জানিয়েছেন এমনটাই। ম্যাচটি খেলতে অবশ্য কোনো বাধা নেই জাম্পার।কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই করোনা বিষয়ক বিধিনিষেধ তুলে দিয়েছিল আইসিসি। এমনকি অস্ট্রেলিয়ার সরকারও কোয়ারেন্টিন এবং করোনা আক্রান্ত ব্যক্তির বাধ্যতামূলক আইসোলেশনের বিধি তুলে নিয়েছিল।

শুধু তাই নয়, প্রতিটি ম্যাচের আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষাও থাকছে না এবার। তবে জাম্পা যদি সেরা একাদশে থাকেন তাহলে নিয়ম অনুযায়ী তাকে ম্যাচ ভেন্যুতে একা যেতে হবে। এছাড়া দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের সঙ্গেও দুরত্ব বজায় রাখতে হবে।

করোনা নিয়ে ম্যাচ খেলার ঘটনা এই বিশ্বকাপে প্রথম নয়। এর আগে হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে করোনা নিয়ে খেলেন আয়ারল্যান্ডের জর্জ ডকরেল। তিনিই প্রথম কোনো ক্রিকেটার যিনি করোনা আক্রান্ত হয়ে বিশ্বকাপে খেলেন। বেশ কিছুদিন আগে নারী ক্রিকেটে করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমেছিলেন তাহিয়া ম্যাকগ্রা। শুরুতে নিজ দলের সতীর্থদের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রাখলেও সেই ম্যাচে পরবর্তীতে জয় উদ্‌যাপনের সময় আর কোনো দূরত্ব আর রাখেননি তাহিয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com