1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারনে লঞ্চ চলাচল বন্ধ

  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১০.৫৯ এএম
  • ২১৯ Time View

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে প্রায় সারা দেশে সকাল থেকে বৃষ্টি চলছে। মাঝেমধ্যে দমকা বাতাস বইছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল ও ভোলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।

রোববার (২৩ অক্টোবর) রাত ৯টায় শুধু অভ্যন্তরীণ রুটে এবং সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার রুটেও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরমধ্যে ভোলা-ঢাকা, ভোলা-লক্ষীপুর, ভোলা-আলেকজেন্ডার ও ভোলা-পটুয়াখালী রুট রয়েছে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘বরিশাল নদীবন্দর থেকে ১২ রুটে একতলা লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ রাখা হয়েছে।’ এ ছাড়াও, ভোলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় বরিশাল জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শুকনো খাবারসহ জরুরি পণ্য মজুদ রেখেছে।’

‘সিত্রাং’ মোকাবিলায় বরিশাল জেলায় ১ হাজার ৫১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সেখানে ২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করাসহ জেলার সব স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করা হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com