1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

বাংলাদেশকে না হারানোর কোন কারণই দেখছে না নেদারল্যান্ডস

  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৫.৫২ পিএম
  • ২৩০ Time View

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যাত্রা শুরু করবে নেদারল্যান্ডস। এই ম্যাচে বাংলাদেশকে না হারাতে পারার কোনো কারণ দেখছেন না ডাচ ব্যাটার টম কুপার।

প্রথম পর্বে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেই বিশ্বকাপের মূলপর্বে উঠেছে নেদারল্যান্ডস। প্রথম পর্বে নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে দলটি। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে তারা।

গত কয়েক সপ্তাহ খেলার মধ্যে থাকার কারণে বাংলাদেশ থেকে কিছুটা হলেও এগিয়ে আছে নেদারল্যান্ডস। অপরদিকে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারে বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

কুপার বলেন, ‘সুপার-১২ তে বেশ কয়েকটি শক্তিশালী দল আছে। বাংলাদেশের বিপক্ষে আমাদের ভালো সুযোগ আছে। আমরা ইতোমধ্যেই কিছু প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি। বাংলাদেশ সবে শুরু করবে। তারা একটি অনুশীলন ম্যাচ খেলেছে, আরেকটি বাতিল হয়েছে। আপনারা মনে করছেন, এটা একটা অঘটন হবে (নেদারল্যান্ডস জিতলে)। তবে আমরা এটা সেভাবে দেখছি না। আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। এদের সাথে আগেও আমরা অনেক ক্লোজ ম্যাচ খেলেছি। তাদের আগামীকাল না হারানোর কোনও কারণই দেখছি না।’

সুপার-১২তে বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচটি শুরু হবে ২৪ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১০ টায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com