1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

১৫ ওভারেই আয়ারল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ২.১৯ পিএম
  • ২৪২ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের খেলায় আয়ারল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং পরবর্তীতে কুশল মেন্ডিসের অসাধারণ হাফ সেঞ্চুরিতে এই জয় পেয়েছে তারা।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২৮ রান তোলে আয়ারল্যান্ড। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন হ্যারি টেক্টর।

৪২ বলে খেলা এই ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কার মার। ওপেনার পল স্টার্লিং করেন ২৫ বলে ৩৪ রান। এই ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কার মার। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে এই ম্যাচে খেলা জর্জ ডকরেল ১৬ বলে ১৪ এবং লরকান টাকার ১১ বলে ১০ রান করেন। আইরিশদের হয়ে দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কোনও ব্যাটার। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আইরিশদের ছুঁড়ে দেয়া লক্ষ্য শ্রীলঙ্কা অতিক্রম করেছে মাত্র ১৫ ওভারে, পাঁচ ওভার হাতে রেখে। উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৬৩ রান তোলেন মেন্ডিস এবং ধনঞ্জয়া ডি সিলভা। ধনঞ্জয়ার ব্যাটে আসে ২৫ বলে ৩১ রানের ইনিংস। মেন্ডিসের সঙ্গে বাকি কাজটা সহজেই করেন চারিথ আসালঙ্কা। ২২ বলে দুটি চারে ৩১ রান করে অপরাজিত থাকেন তিনি। আর ম্যাচ সেরা নির্বাচিত হওয়া মেন্ডিস করেন ৪৩ বলে অপরাজিত ৬৮ রান। এই ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কার মার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com