1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

বাবরকে কে আউট করবেন? জানালেন রায়না

  • আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ১১.৪৮ এএম
  • ১৯৫ Time View

২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে ভারত। এই ম্যাচে সবার নজর থাকবে দুই দলের দুই সেরা ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজমের দিকে।

ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না ভবিষ্যদ্বাণী করেছেন এই ম্যাচে আর্শদীপ সিংয়ের শিকার হবে পাকিস্তান অধিনায়ক বাবর। যদিও তার অধিনায়কত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘সে (বাবর) ভালো অধিনায়ক এবং সে ভালো ক্রিকেটারও। সে তার দলের জন্য অনেক অবদান রেখেছে। কিন্তু আশাকরি সে যখন আমাদের বিপক্ষে খেলবে আর্শদীপ তাকে আউট করবে।’

চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এর আগে এশিয়া কাপে দুইবার ভারত-পাকিস্তান লড়াই দেখেছে ক্রিকেট বিশ্ব। যদিও দুইবারের দেখায় একবার করে জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। দুই ম্যাচেই আর্শদীপের বিপক্ষে খেলতে বেশ বেগ পেতে হয়েছে বাবরকে। দুই ইনিংসে আর্শদীপের বলে মোটে ৬ বলে ৬ রান নিতে পেরেছেন তিনি। এর মধ্যে একটি বাউন্ডারি ও তিনটি ডট বল ছিল। এ ছাড়াও বাঁহাতি পেসারদের বিপক্ষে বাবরের দুর্বলতা রয়েছে। গত দুই বছরে ১২বার বাঁহাতি পেসারদের শিকার হয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com