1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
বীরগঞ্জে ৫ মাদক সম্রাট গ্রেফতার শ্রম সচিব-কে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ইতিহাসে প্রথম, এডিপির আকার ছাড়াচ্ছে ৩ লাখ কোটি টাকা চুয়াডাঙ্গায় জন্ম সনদ জালিয়াতি প্রস্তুতকারী প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাসহ ২ জন গ্রেফতার বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল শ্রম ও কর্মসংস্থান সচিব শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের চেক দিলেন ভৈরবে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৫.১১ পিএম
  • ২১৩ Time View

নিম্ন আয়ের পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ঢাকাসহ সারাদেশে ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারে কাছে একমাসব্যাপী এ কার্যক্রম চলবে।

সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৪ পরিবেশক ও দেশব্যাপী প্রায় ৩ হাজার ৫০০ পরিবেশকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। মাসব্যাপী এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৮ জন ডিলার এবং দক্ষিণ সিটিতে ১৬ জন নির্ধারিত ডিলারের দোকান থেকে ভর্তুকি মূল্যে (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) বিতরণ করা হবে। এছাড়া, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী টিসিবি’র এই কার্যক্রম পরিচালনা করা হবে।

একজন ফ্যামিলি কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল এবং প্রতি কেজি ২০ টাকা দরে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটির ৩২ নম্বর ওয়ার্ড কমিশনার সৈয়দ হাসান নূর ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com