1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

৩০বিজিবির অভিযানে ১কেজি আইস সহ আটক-২

  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ১০.৪১ এএম
  • ৫০৬ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া:রামুর গোয়ালিয়াপালংয়ে অভিযান চালিয়ে ১কেজি ক্রিস্টাল মেথ(আইস) সহ দুজনকে আটক করেছে রামু ব্যাটালিয়ন(৩০ বিজিবি)। আটককৃতরা হলেন কুতুপালং এলাকার মৃত ফয়েজ আহম্মদের ছেলে সৈয়দুল আমিন(৩৪)ও মৃত ইলিয়াসের ছেলে ফরহাদ (১৬)।
শুক্রবার(২১ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেন ৩০বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহীম ফারুক।
এক বিজ্ঞপ্তিতে তিনি জানান,২১ জানুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টের নায়েক সুবেদার মাহমুদুল হাসানের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোয়ালিয়া নামক স্থানে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশী করার সময় ৩জন যাত্রীর মধ্য থেকে ২জন যাত্রী তাদের হাতে থাকা ব্যাগ ফেলে রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দেয়। তৎক্ষনাৎ বিজিবি সদস্যরাও তাদের ধৃত করার জন্য পুকুরে ঝাঁপিয়ে পড়ে। আসামী দুজন সাঁতরিয়ে পুকুরের অপর প্রান্তে পৌঁছালে টহলের অন্যান্য সদস্যরা তাদেরকে ধরার জন্য ধাওয়া ও চিৎকার করলে বাড়ীর লোকজন বেরিয়ে আসে। পরে তাদের সহায়তায় বিজিবি টহলদল আসামীদেরকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের ব্যাগ তল্লাশি করে আনুমানিক ৫কোটি টাকা মূল্যের ১কেজি ক্রিস্টাল মেথ(আইস) উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com