1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

মাতারবাড়িতে পেট্রোকেমিক্যাল হাব নির্মাণ ও টেকসই জ্বালানিখাতে জাইকাকে এগিয়ে আসার আহ্বান এফবিসিসিআই সভাপতির

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৬.৫৩ পিএম
  • ২৫১ Time View

দেশে প্লাস্টিক শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও কোনো পেট্রোকেমিক্যাল হাব নেই। দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল রাখতে পেট্রোকেমিকাল হাব নির্মাণ অত্যন্ত জরুরী। এক্ষেত্রে জাইকাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। পাশাপাশি টেকসই জ্বালানিখাতে উন্নয়ন প্রকল্প হাতে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে এফবিসিসিআই কার্যালয়ে মাতারবাড়ী-মহেশখালী প্রকল্প বাস্তবায়ন নিয়ে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা্য় এসব আহ্বান জানান সভাপতি। তিনি বলেন, ভৌগলিক অবস্থান, সমুদ্র অর্থনীতিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে এসব সুযোগ কাজে লাগাতে আরো বেশি অবকাঠামো, বন্দর ও জ্বালানিখাতের উন্নয়ন প্রয়োজন। এসব খাতের উন্নয়নে জাইকার সহায়তা কামনা করেন সভাপতি।

দেশে পেট্রোকেমিক্যাল শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে মাতারবাড়ী-মহেশখালীতে এই শিল্পে জাপানি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান মো. জসিম উদ্দিন।

বেসরকারি খাতকে সংযুক্ত করে মাতারবাড়ি মহেশখালী প্রকল্পকে সফল করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন জাইকার মুল কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর আসাকাওয়া ইউকা।

এফবিসিসিআই এর ইনোভেশন ও রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় জাইকার সহায়তা চান এফবিসিসিআইর পরিচালক ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সাইফুল ইসলাম।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে আট লেনে উন্নীত করার ব্যাপারে প্রাক-মুল্যায়ন কার্যক্রম হাতে নেয়া ও লজিস্টিকস এর উন্নয়েন জাইকার ভূমিকা প্রত্যাশা করেন পরিচালক আবুল কাসেম খান।

বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোকে ইলেকট্রনিক যন্ত্রের চিপ তৈরির কারখানা স্থাপনের আহ্বান জানান এফবিসিসিআইর সহ-সভাপতি মো. হাবীব উল্লাহ ডন ও পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। এছাড়াও সভায় বক্তব্য রাখেন পরিচালক আমজাদ হুসেইন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com