1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

‘আশ্রয়’ সদস্যদের স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ দেবে বাংলাদেশ ফাইন্যান্স

  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৯.৪১ পিএম
  • ৩৫৫ Time View

বাংলাদেশ ফাইন্যান্স ও আশ্রয় এনজিও’র মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র নৃগোষ্ঠি ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভূক্তকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ। ‘‘আশ্রয়’’ এর পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আহসান আলী চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি সম্পর্কে কায়সার হামিদ বলেন, এই উদ্যোগের ফলে ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক উদ্যোক্তাদের মধ্যে যারা পুঁজি স্বল্পতার কারণে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি, তারা স্বল্পসুদে, সহজ শর্তে পুঁজির যোগান পাবেন। বিশেষ করে কৃষি উদ্যোক্তারা সহজ শর্তে আর্থিক সেবা পাবেন এবং তাদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসির আওতায় এনে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করবে বাংলাদেশ ফাইন্যান্স।

আহসান আলী বলেন, এই ঋণের ফলে উদ্যোক্তারা তাদের সাবলম্বী করে তুলতে পারবে। এই সাবলম্বী উদ্যোক্তারাই সরকারের এসডিজি লক্ষ্য অর্জনের জন্য সহযোগিতা করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব অপারেশন্স মো. রফিকুল আমিন, হেড অব সাসটেইন্যাবল ফাইন্যান্স মোহাম্মদ কোহিনুর হোসেন, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট সুমন কুমার কুন্ডু, হেড অব আইটি অ্যান্ড বিটি বুদ্ধদেব সরকারসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com