1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

কক্সবাজারে ৫১ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১০.১২ পিএম
  • ৩৩৩ Time View

বার্ষিক সম্মেলনে ৫১ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী। গত ৩ অক্টোবর সৈকত নগরী কক্সবাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় ৬ হাজার সফল উন্নয়ন কর্মী সম্মেলনে অংশ গ্রহণ করে।  সম্মেলনে কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যান্য অতিথিদের নিয়ে গ্রাহকদের মাঝে বীমা দাবীর চেক হস্তান্তর করেন এবং প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী উন্নয়ন কর্মকর্তাদের স্বর্ণ পদক প্রদান করেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সদস্য মোঃ নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতার, পরিচালক মোঃ শাহ আলম। কোম্পানীর সাবেক পরিচালক বিলকিস নাহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, জনবীমা উন্নয়ন প্রধান মোঃ আবুল কাসেম, এনপিডিআই প্রধান মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, এসইভিপি মোঃ বাহার উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় তাকাফুল সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন প্রমুখ। 
চেক বিতরণকালে কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি বলেন বীমা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বীমার মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়নসহ দেশের সামগ্রিক উন্নতি হচ্ছে। তিনি বলেন বাংলাদেশে বীমা শিল্পের ইতিহাস অনেক সমৃদ্ধ। বীমার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জড়িত ছিলেন । এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী বীমা শিল্পের উন্নয়নে জাতীয় বীমা দিবসসহ নানা কার্যক্রম গ্রহণ করেন। সভায় ন্যাশনাল লাইফ সঠিক সময়ে গ্রাহকের দাবী পরিশোধ করে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com