বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

প্রাণ হারানো ফায়ার ফাইটারদের পরিবারকে সাহসিকতা পুরস্কার দিলো এমটিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৭৭ Time View

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৩ প্রয়াত অগ্নিনির্বাপক কর্মীর পরিবারকে সাহসিকতা পুরস্কার প্রদান করেছে এমটিবি ফাউন্ডেশন। রোববার (২ অক্টোম্বর) রাজধানীর গুলশানে এমটিবি হেড আফিসে এই পুরস্কার দেওয়া হয়।

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে নিহত অগ্নিনির্বাপক কর্মীদের পরিবারকে সহসিকাতার সনদ এবং চেক প্রদান করেছে এমটিবি ফাউন্ডেশন। ব্যাংকটি এটি নিয়ে অগুনে নিহতদের জন্য ১১ তম অনুষ্ঠান করলো।

অনুষ্ঠানের ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর ইলাহী, ও পরিচালক মো. ওয়াকিলুদ্দিন এর উপস্থিতিতে মরহুম ফায়ার ফাইটারদের পরিবারের সদস্যদের কাছে বিশেষ স্মারক ক্রেস্ট এবং ব্যক্তিগত চেক হস্তান্তর করা হয়।

এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন- মিঠু দেওয়ান, নিপন চাকমা, মো. ইমরান হোসেন মজুমদার, মো. রানা মিয়া, আলাউদ্দিন, শাকিল তরফদার, রমজানুল ইসলাম, সালাউদ্দিন কাদের চৌধুরী, গাউসুল আজম, রবিউল ইসলাম, ফরিদুরুজ্জামান, শফিউল ইসলাম ও মনিরুজ্জামান।

অনুষ্ঠানে আরোও উপস্থিতি ছিলেন চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক, নাসরীন সাত্তার, ও ফারুক আহমেদ সিদ্দিকী, স্বাধীন পরিচালক, সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও, গৌতমপ্রসাদ দাস, মো. খালিদ মাহমুদ খান ও রইস উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও জিসিআরও।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা, এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ, পিএসসির, পরিচালক (অপারেশন এবং রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

এমটিবি ফাউন্ডেশন ২০১২ সালে সাহসিকতার বিভিন্ন কাজের স্বীকৃতি এবং নিঃস্বার্থ ব্যক্তি এবং তাদের পরিবারকে পুরস্কৃত করার লক্ষ্যে সাহসী ও সাহসিকতা পুরস্কার প্রবর্তন করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS