1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

ইউরোজোনে মূল্যস্ফীতি রেকর্ড

  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২, ৫.৩০ পিএম
  • ১৮১ Time View

সেপ্টেম্বরে ইউরোজোনের মূল্যস্ফীতি রেকর্ড ১০ ভাগে পৌঁছেছে৷ এই অঞ্চলে ইউরো সাধারণ মুদ্রা হবার পর থেকে এমনটা কখনো দেখেনি ইউরোপ৷ বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের দাম বাড়তে থাকায় এ অবস্থার তৈরি হয়েছে৷ এমনকি আগামী বছর অর্থনৈতিক মন্দার আশঙ্কাও করা হচ্ছে৷

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান এজেন্সি ইউরোস্ট্যাটের হিসাবে, সেপ্টেম্বরে ইউরোপের ১৯ সদস্য রাষ্ট্রের অর্থনৈতিক ব্লক ইউরোজোনের মুদ্রাস্ফীতি বেড়ে রেকর্ড ১০ ভাগ হয়েছে৷ আগস্টে এটি ছিল শতকরা নয় দশমিক এক ভাগ৷ গত বছর ঠিক একই সময় মূল্যস্ফীতি ছিল তিন দশমিক দুই ভাগ৷

গত বছরের তুলনায় গ্যাসের দাম বেড়েছে ৪০ দশমিক ৮ ভাগ৷ সেপ্টেম্বরে খাদ্য, অ্যালকোহল ও তামাক জাতীয় পণ্যের দাম বেড়েছে ১১ দশমিক আট ভাগ, যা আগস্টে বেড়েছিল ১০ দশমিক ছয় ভাগ৷

ইউরোজোনে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি হয়েছে এস্তোনিয়ায়, শকতরা ২৪ দশমিক দুই ভাগ৷ এক মাস আগে অবশ্য তা ২৫ ভাগের বেশি ছিল৷ লিথুনিয়া, লাটভিয়া ও নেদারল্যান্ডসে এর পরিমাণ যথাক্রমে শতকরা ২২ দশমিক পাঁচ ভাগ, ২২ দশমিক চার ভাগ ও ১৭ দশমিক এক ভাগ৷

ইউরোস্ট্যাট বলছে, জার্মানির মুদ্রাস্ফীতি ১০ দশমিক নয় ভাগ৷ ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম কমাতে গত বৃহস্পতিবার বার্লিন ২০ হাজার কোটি ইউরোর ভর্তুকি পরিকল্পনা ঘোষণা করেছে৷

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com