1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত,আটক-২

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৫.০৯ পিএম
  • ৩৯৫ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া:রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব শত্রুতার জের ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন। 
তিনি জানান,বুধবার রাত ৮টার দিকে ক্যাম্প-১৫ এর এইচ ব্লকে পূর্ব শত্রুতার জেরে মৌলভী মনির হোসেন (৩৫) কে পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী কেফায়েত উল্লাহ গং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষনিক আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতাল ক্যাম্প-১৫ এ নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনার পর থেকে অভিযুক্তদের ধরতে চিরুনি অভিযান পরিচালনা করে এপিবিএন সদস্যরা। পরে  রাত ২টার দিকে দুজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন ক্যাম্প-১৫ এর এইচ-৫ ব্লকের মৃত নুরুর ছেলে মো. ইউনুস(৩৫) ও এইচ-২ ব্লকের মৃত মুতুল হোসেনের ছেলে মো. ইয়াছিন(৪৪)।
তিনি আরও জানান,মিয়ানমার থাকাকালীন সময় থেকে তাদের মধ্যে পারিবারিক কলহের জের ছিলো। বাংলাদেশে আসার পর তাদের ঝগড়া বিবাদ চলমান থাকার পরেও তারা পাশাপাশি ব্লকে অবস্থান করায় ঝগড়া লেগেই থাকে। এর জেরে গতকাল কেফায়েতুল্লাহ গংয়ের হাতে ছুরিকাঘাতের শিকার হয়ে নিহত হয় মৌলভী মনির হোসেন। ঘটনার পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com